নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দীর্ঘদিন ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরে বেড়াচ্ছিল নেটপাড়ায়। অবশেষে সেপ্টেম্বরে সেই সুখবর দিয়েই ফেলেছেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ক্যাটরিনা। বেবি বাম্প নিয়ে বিজ্ঞাপনী শুটিংও ভাইরাল হয় অভিনেত্রীর। খুব শীঘ্রই ভূমিষ্ঠ হবে তারকা সন্তান। জীবনের নতুন ইনিংস ঠিক কতটা উপভোগ করছেন তা নিয়ে মুখ খুললেন ভিকি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেছেন , "এটা যেন জীবনের অভূতপূর্ব অনুভূতি। এই অনুভূতি সত্যিই বলতে ভাষায় প্রকাশ করা যাবে না। সন্তানের বাবা হওয়া, এ তো জীবনের সবথেকে বড় আশীর্বাদ। বিশ্বাস করুন এই সময়টা আমরা ভীষণই উপভোগ করছি। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন আমাদের ঘরে ছোট্ট সদস্য আসবে। আমার তো মনে হয় আমি আর বাড়ি থেকে বাইরে যেতেই পারবো না। সবটা সময় সন্তানকে নিয়েই থাকতে হবে। আর সেটাই দরকার।"
ভিকির এই মন্তব্য নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিকি ক্যাটরিনাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই মনে করছেন , সন্তান হয়তো খুব শীঘ্রই ভূমিষ্ঠ হতে চলছে। আর মনে হয় দেরি নেই। উল্লেখ্য , গত মাসেই ভিকিকে নিয়ে অনুরাগীদের সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিয়ে সুখবর দেন ক্যাটরিনা। ‘ওম’ মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দেন তারকা দম্পতি। এরপর যেন স্বস্তির নিঃশ্বাস নেন দম্পতির অনুরাগীরা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের