নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মানুষের মতো গাছেরও যে চিকিৎসার প্রয়োজন, তা আবারও প্রমাণ করল স্বেচ্ছাসেবী সংস্থা 'ট্রী কেয়ার ইউনিট'। গতরাতের প্রবল ঝড়-বৃষ্টিতে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাদের এই অনন্য মানবিক উদ্যোগকে কেন্দ্র করে মাথাভাঙা শহরজুড়ে খুশির হাওয়া। এই প্রয়াস দেখিয়ে দিল, সচেতনতা ও সম্মিলিত সংকল্প থাকলে সবুজকে রক্ষা করা সম্ভব, যা ভবিষ্যতে একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বেশ কিছুদিন ধরে বিকেল হলেই বিভিন্ন জায়গায় শুরু হয় কালবৈশাখীর ব্যাপক তাণ্ডব। তেমনই সোমবার রাতের দুর্যোগে মাথাভাঙা শহরের বহু প্রাচীন ও নতুন বৃক্ষের ডাল ভেঙে পড়ে, অনেক গাছ হেলে যায়। মঙ্গলবার সকালে সংস্থার সদস্যরা তাঁদের বিশেষ 'ট্রী অ্যাম্বুলেন্স' নিয়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে যান। ভাঙা অংশ পরিষ্কার করা থেকে শুরু করে বিপন্ন চারাগুলোকে বিশেষ পদ্ধতিতে সোজা করে নতুন প্রাণ দেওয়ার চেষ্টা চালান তাঁরা।

এই মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে হাত লাগাতে দেখা যায় সাধারণ জনতাকে। আরও উল্লেখযোগ্যভাবে, অরণ্য রক্ষায় এই অভিযানে সামিল হয়েছিলেন পৌরপিতা প্রবীর কুমার সরকার। তিনি নিজে উপস্থিত থেকে পরিচর্যার কাজে ঘাম ঝরান এবং কর্মীদের উৎসাহিত করেন। এই দৃশ্য দেখে এলাকার এক পথচারী বৃদ্ধও এগিয়ে এসে নিজের সামর্থ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন।
সংস্থার সদস্য প্রদ্যুৎ কুমার সাহা বলেন, 'আমরা শুধু চারা রোপণ করি না, তাদের বাঁচিয়ে রাখার দায়িত্বও নিই। আজ আমাদের কর্মতৎপরতা দেখে এক পথচারী বৃদ্ধ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে অনুদান দিয়েছেন- এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। গাছ শুধু প্রকৃতির অংশ নয়, তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী'।
প্রবীর কুমার সরকার জানান, 'সবুজ শুধু রোপণ করলেই হবে না, তার যত্ন নেওয়াও নাগরিক কর্তব্য। সবাই এগিয়ে আসুন, এই আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলুন। আজকের এই কর্মযজ্ঞ শুধু উদ্ভিদ বাঁচানোর লড়াই নয়, বরং এক সুন্দর আগামীর প্রতিশ্রুতি'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের