নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটগণনার আগে সংগঠনকে শেষ মুহূর্তে আরও চাঙ্গা করতে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হন। একইসঙ্গে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার ২৯৪টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে ভোটে প্রভাব ফেলতে চেয়েছে, কিন্তু তাতে কোনও লাভ হবে না। তিনি এজেন্টদের গণনার দিন সকাল থেকেই সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দল ২০০-র বেশি আসনে জয়ী হবে এবং কোনও কেন্দ্রে ব্যবধান কম হলে কাউন্টিং এজেন্টদের পুনর্গণনার দাবি তোলার নির্দেশ দেন। পাশাপাশি এজেন্টদের ব্যক্তিগত তথ্য দ্রুত না দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ সেই তথ্য বিজেপির হাতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে আরও জানানো হয়, গণনার দিন পর্যন্ত এজেন্টদের সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে যোগাযোগের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে অভিষেকের দফতর। এছাড়া এজেন্টদের নিজেদের খাবার ও জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং ফলাফল ঘোষণার আগে কেউ যেন গণনাকেন্দ্র না ছাড়েন, সেই বার্তাও দেওয়া হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের