নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিতর্কিত মন্তব্যের জেরে হঠাৎই শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিছুদিন আগেই কেঁদে কেঁদে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন বলিউড গ্যাংয়ের ব্যাপারে। এরপর বিবেক অগ্নিহোত্রীর সঙ্গেও পুরোনো কিছু হিসেব নিকেশ উঠে আসে। এবার তিনি দাবি করেছেন , গত ১১ বছর ধরেই তাকে বিগ বসে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। তবে পরপুরুষের সঙ্গে এক বিছানায় শুতে চায়না অভিনেত্রী।
অভিনেত্রীর মতে , তাকে অত সস্তা ভেবে ভুল না করলেই হল। কারণ , এই বছর বিগ বসে যোগ দেওয়ার জন্য তাকে ১.৬৫ কোটি টাকা প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন , "সত্যিই আপনার মনে হয়, ওই রকম একটা অনুষ্ঠানে আমি যাব? ও রকম একটা জায়গায় থাকতেই পারব না।কোনও দিনই আমি ‘বিগ বস্’-এ আগ্রহী ছিলাম না, ভবিষ্যতেও হব না। ওরা আমাকে ১.৬৫ কোটি টাকার প্রস্তাব দেয়। আমাকে চাঁদ এনে দিলেও আমি যাব না।"
বিগ বস প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেছেন , "সবাই একটাই বড় ঘরে ঘুমোচ্ছে, ওখানেই ঝগড়া করছে। আমি বাবা ওসব পারব না। আমার ডায়েট নিয়ে আমি খুব খুঁতখুঁতে। আমাকে দেখে কি মনে হয় রিয়্যালিটি শো-এর নামে যে কোনও পুরুষের সঙ্গে এক বিছানায় ঘুমাব? অত সস্তা নই। আমার ব্যক্তিস্বাধীনতা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি জানি, আমাকে যদি শান্তিতে কাজ করতে দেয় ওরা, তা হলে ওর থেকে অনেক বেশি টাকা এমনিই রোজগার করতে পারি।"
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের