নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাতসকালে ফের দুর্ঘটনার সাক্ষী মা উড়ালপুর। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সেনাবাহিনীর একটি ট্রাক। এরপরেই সেটি উল্টো লেনে ঢুকে পড়ে। দুর্ঘটনার জেরে সকাল থেকেই যানজট তৈরি হয়েছে ব্যস্ত উড়ালপুলে।
সোমবার রাত থেকেই কলকাতা ও জেলায় জেলায় শুরু হয়েছিল বৃষ্টি। ভেজা রাস্তা ও পিচ্ছিল পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সকালে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী প্রান্তে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে ট্রাকটি, পরে সেটি উল্টো দিকের লেনে চলে যায়। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় সামনের অংশ।
জানা যায়, দুর্ঘটনার সময় ট্রাকের ভিতর ৩ জন সেনা জওয়ান ছিলেন। দুর্ঘটনায় দুই জন আহত হন। স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেনা ও পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার জেরে সকাল থেকেই মা উড়ালপুলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অফিসযাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...