নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বচ্ছ বাংলা গড়ার বার্তা নিয়ে এবার গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে বাগবাজার মায়ের ঘাটে পৌঁছে নিজ হাতে ঝাঁড়ু দিয়ে সাফাই করলেন তিনি। মোদির বাংলায় আসার আগে শহরকে স্বচ্ছ ভাবে গড়ে তুলতেই এই অভিযান।
ক্ষমতায় আসার পর থেকেই পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। সেই লক্ষ্যেই শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযান। বুধবার এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল গঙ্গার ঘাট পরিষ্কার অভিযান। সকালে বাগবাজার মায়ের ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে বৃক্ষরোপণ করেন। এরপর মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ অন্যান্যদের নিয়ে ঝাঁড়ু হাতে নেমে পড়েন সাফাই অভিযানে।
ঘাটের বিভিন্ন অংশ পরিষ্কার করার পাশাপাশি স্থানীয়দেরও পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা দেন তিনি। পরে মায়ের ঘাট সংলগ্ন মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী। সাফাই অভিযানের শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীকে আমরা একটি সুন্দর, স্বচ্ছ বাংলা উপহার দেব।' আগামী ২১শে জুন রেড রোডে আয়োজিত হতে চলেছে বিশ্ব যোগ দিবস। চলতি বছর সেই যোগ দিবসে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার উপস্থিতিকে সামনে রেখে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল কলকাতা উপহার দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের