নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দীর্ঘ অসুস্থতার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ধর্মেন্দ্র দেওল। স্ত্রী হেমা মালিনী , মেয়ে ইশা দেওল বাবার মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর পর ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা। আগামী ৮ই ডিসেম্বর তার ৯০তম জন্মদিন। এই উদ্দেশ্যে নাকি পরিকল্পনাও শুরু করে দিয়েছেন স্ত্রী হেমা মালিনী।
সূত্রের খবর , স্বামী বাড়ি ফেরার পর তার সেবা শুশ্রুষায় কোনো খামতি রাখেননি। ঠিক তেমনই ৯০তম জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে নানারকম পরিকল্পনা করছেন হেমা। গত ২রা নভেম্বর, মেয়ে ইশা দেওলের জন্মদিন ছিল। বাবার অসুস্থতার মাঝে নিজের জন্মদিনে মেতে উঠতে চাননি ইশা। আগামী মাসে তাই একইসঙ্গে বাবা ও মেয়ের জন্মদিন পালন করা হবে। জোড়া জন্মদিন, তাই আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না বর্ষীয়ান অভিনেত্রী।
শুধু এলাহি খাওয়াদাওয়াই নয়। পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বৃত্তের অনেকেই নাকি থাকবেন আমন্ত্রিতদের তালিকায়। বাড়িতে এতদিন ছিল উদ্বেগের পরিবেশ। এবার সেসব কাটিয়ে দেওল পরিবারে আনন্দের আবহাওয়া বইতে চলেছে।
উল্লেখ্য , গত ১০ই নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। এরপর হাসপাতালে আনাগোনা শুরু হয় পরিবার থেকে শুরু করে বলি তারকাদের। একসময় হাসপাতালের বাইরে ভিড় জমান বিপুল সংখ্যক অনুরাগী। তখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল মুম্বই পুলিশ। কিছুক্ষণ পর যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান বর্ষীয়ান অভিনেতা।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন