নিজস্ব প্রতিনিধি, বোলপুর - গত কয়েক মাস ধরে শান্তিনিকেতনে একটি সিনেমার শ্যুটিংয়ে নিয়মিত যুক্ত রয়েছেন অরিজিৎ সিং। গত ১৩ই আগষ্ট এই শুটিংয়ের মাঝেই বিতর্কে জড়িয়েছেন অরিজিৎ সহ তার দেখরক্ষী। রাস্তা আটকে শুটিংয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন শান্তিনিকেতন এলাকার স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা।
সূত্রের খবর, গত ১৩ই আগষ্ট ছবিরই একটি দৃশ্যের শুট চলছিল তালতোড় এলাকায়। শ্যুটিং-এর প্রয়োজনে এক বড় রাস্তা আংশিকভাবে আটকে রাখা হয়। রাস্তা আটকে শুটিং স্থানীয়দের জন্য ভীষণই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সময় দেহরক্ষীরা কমলাকান্ত লাহাকে যেতে বাধা দেয়। এর জেরে তার হাতে চোট লাগে। এমনকি তাকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টাও করা হয় বলে তিনি দাবি করেছেন। ঘটনাচক্রে, তার একটি সোনার আংটিও হারিয়ে যায় বলে দাবি করেছেন তিনি।
ঘটনার পর শান্তিনিকেতন থানায় মৌখিক সহ লিখিত অভিযোগ দায়ের করেন লাহা। যেখানে অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, "আমি নিজে একজন শিল্পী। আরেকজন শিল্পীর থেকে এমন ব্যবহার কোনোভাবেই আশা করিনি।"
লাহা আরও বলেছেন, "আমি কাজের জন্য কোপাই যাচ্ছিলাম।গার্ডরা আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা করতে। অপেক্ষা করার পর তারা বলল আরও ৩০ মিনিট লাগবে। আমার জরুরি কাজ ছিল, তাই আমি রাস্তা পার হওয়ার চেষ্টা করি। তখনই বাঁধা দেওয়া হয়।"
বীরভূম জেলার পুলিশ সুপারের মতে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে দুই পক্ষের বক্তব্য শোনার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের