নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধারাবাহিকে নায়িকার চরিত্রে ভীষণই পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। ৪-৫ বছর নয় দীর্ঘ ১৭ বছর ধরে টলিউডে যুক্ত তিনি। নির্দিষ্ট শর্তের বাইরে কখনও কাজ করেন না। এমনকি পোশাকের ক্ষেত্রেও কিছু নীতি মেনে চলেন। এবার এই পোশাক প্রসঙ্গেই দক্ষিণী অভিনেত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন টলি অভিনেত্রী।
অভিনয় জগতে পদার্পণ করার পর থেকেই পুরুষদের ক্রাস হয়ে ওঠেন সাই পল্লবী। তার পোশাক নিয়ে বরাবরই প্রশংসিত হয়েছেন। ঢাকা পোশাক পরেই ধরা দিতে ভালবাসেন। শাড়িতে তাকে দেখে নিজেদের ধরে রাখতে পারেন না অনেকেই। তার অভিনয়ও নজর কেড়েছে বহু পরিচালকের। সেই সাই পল্লবীকেই নাকি চেনেন না শ্বেতা।
পুজোর বাজার করতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী ফের বলেছেন, "আমি ছোট পোশাক পরি না। আগামী দিনেও পরব না। কারণ আমার মনে হয় আমাকে এই পোশাকে মানায় না। কিন্তু যাদের সত্যিই মানায় তাদের দেখতে আমার সত্যিই ভালো লাগে।"
সাংবাদিকরা অভিনেত্রীকে সাই পল্লবীর সঙ্গে তুলনা করায় তিনি বলেছেন , "আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। কখনও তাঁর কোনও ছবিও দেখিনি। তবে আমি নিজে এই বিষয় অনেক দিন ধরেই মেনে আসছি।" এই মন্তব্য ভাইরাল হতেই শ্বেতার দিকে ধেয়ে আসছে কটাক্ষ। সেইসব বিদ্রুপে যদিও কর্ণপাত করতে নারাজ শ্বেতা।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের