নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের অন্যতম বহুমুখী অভিনেতা রনবীর কাপুর। যেকোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন। যেমন সুন্দর চেহারা , তেমনই দেখতে। উচ্চতাও সকলের নজরকাড়া। মহিলাদের নয়নমণি রনবীর। বলাবাহুল্য , বলিউডে পায়ের জমি শক্ত করে ফেলেছেন তারকা অভিনেতা। তবে এই সাফল্যের পিছনে পরিবারের যে ভূমিকা আছে তা অস্বীকার করেননি রনবীর। ফিল্মি পরিবার থেকে উঠে আসার দৌলতেই হয়তো যাত্রাটা কিছুটা সহজ হয়েছে বলে মনে করছেন রনবীর।
রনবীর বলেছেন , "আমি নিঃসন্দেহে একটি ফিল্মি পরিবার থেকে এসেছি। আমি নেপোটিজমের ফল। আমার জীবনে সবকিছুই খুব সহজে এসেছে। অভিনয় জীবনেও অনেক সফলতা সহজে পেয়েছি।কিন্তু এসবের পরও আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। কাজে অনেক বেশি মনযোগী হতে হয়েছে। কারণ , একটা জিনিস বুঝেছিলাম যে, এমন একটা পরিবার থেকে উঠে এসেছি যেখান থেকে আসার ফলে আমি অনেক সুবিধা পাব। কিন্তু আমি যদি নিজের যোগ্যতায় নিজের পায়ের তলার জমি শক্ত না করি তাহলে আমি কখনওই আমার নিজস্ব পরিচয় পাব না। তা না হলে এই ইন্ডাস্ট্রিতে আমার সেই জায়গাটাই আমার তৈরি হবে না।"
অভিনেতা আরও বলেছেন , "আপনারা সকলেই আমার পরিবারের সাফল্য, ঐতিহ্যকে উদযাপন করেন। কিন্তু নেপথ্যে অনেক ব্যর্থতাও রয়েছে। সাফল্য যেমন আনন্দ নিয়ে আসে ঠিক তেমনই ব্যর্থতাও ঘুরে দাঁড়াতে শেখায়। এই পরিবারে জন্ম নিয়ে আমার আলাদা করে ছোটবেলায় কিছু অনুভূতি হত না। আমার কাছে আর পাঁচটা শিশুর মতোই ছিল। আমি আলাদা কিছু বুঝতাম না। তবে পরবর্তীতে পরিবারের কারণেই অনেক সুযোগ সুবিধা পেয়েছি।"
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের