নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরের অস্থিরতা যেন থামার নামই নিচ্ছে না। বিধানসভায় আসল তৃণমূলের শক্তি ক্রমশ বাড়ছে বলে দাবি উঠছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ৫৮ জন বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতার আসনে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এই সংখ্যা আরও বাড়তে চলেছে বিধানসভার অন্দরমহলে এমনই জল্পনা চলছে। ফলে রাজ্যের প্রধান বিরোধী শক্তির ভবিষ্যৎ সমীকরণ ঘিরে বাড়ছে জল্পনা।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজনের ছবি। বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে ৫৮ জন বিধায়ক রয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনে সেই সংখ্যা ৬২-তেও পৌঁছতে পারে। এমনকি চলতি সপ্তাহেই আরও দুজন বিধায়ক প্রকাশ্যে সমর্থন জানাতে পারেন বলে জোর আলোচনা শুরু হয়েছে।
নতুন সমর্থকদের পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থনপত্র জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। যদিও স্পিকার বর্তমানে অনুপস্থিত থাকায় সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এদিন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, 'মাননীয় স্পিকার এখন নেই। আমাদের সংখ্যা অনেক।'
এদিন বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ হাকিমের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়। এই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ' ববিদার সঙ্গে বহু দিনের আলাপ। তিনি কলকাতার প্রাক্তন মহানাগরিক। আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। ববিদা যখনই বিধানসভায় আসুন, আমাদের সঙ্গে যেন তার কথোপকথন হয়। এর বেশি কিছু বলছি না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের