নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার সন্ধ্যায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। মানিকতলার কবিরাজ বাগান এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যার দিকে কারখানার মিটার রুম থেকেই প্রথম আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য অংশে। ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে এলাকার মানুষজন তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছায়। একাধিক ইঞ্জিন একসঙ্গে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
দমকল বাহিনীর প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার সময় কারখানায় কেউ আটকে পড়েছেন কিনা তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। তবে কারখানায় একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ভয়ানক রূপ নেয়।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের