নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিবির বদলালেও দলের প্রতি তার ভালোবাসা কমেনি শহীদ দিবসের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রত শিবিরের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করলেন, শহিদদের আত্মত্যাগের উপর দাঁড়িয়েই তৃণমূলের উত্থান। একইসঙ্গে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়ে জানালেন, আগামী দিনে আরও বৃহত্তর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে তাদের শিবির।
মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তাকে বীরভূম জেলা সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে। সেই নতুন রাজনৈতিক পরিচয়ের প্রথম ২১ জুলাই মঞ্চ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, 'শহীদ পরিবার না থাকলে তৃণমূলের এত বাড়বাড়ন্ত হতো না। তৃণমূলকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। তৃণমূল আরও বড় হবে, সকলের পাশে থাকবে। এই দল সাধারণ মানুষ, গরিব, কৃষক, দিনমজুর, পিছিয়ে পড়া মানুষ এবং বেকার যুবকদের পাশে থাকে এই কারণেই এর নাম তৃণমূল।'
বক্তব্যের শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভবিষ্যতের লড়াইয়ের বার্তাও দেন অনুব্রত। তিনি বলেন, 'এবার যে তৃণমূল দেখলেন, আগামী বার দেখবেন আরও অনেক বড় আকার নিয়েছে। মানুষের জন্য যে তৃণমূল কাজ করে, সেই তৃণমূলের পাশেই থাকুন।' তার এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়।
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
৫০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের