নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিদ্যুৎ চুরি রুখতে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে হাঁটল রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে বিদ্যুৎ প্রহরী নামে নতুন একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিদ্যুৎ চুরির অভিযোগ জানাতে পারবেন। একই মঞ্চ থেকে বিদ্যুৎ দফতরের নিয়োগ ব্যবস্থায় বড় সংস্কারের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।
দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, হুকিং বা বিদ্যুৎ চুরি একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত। সেই প্রবণতা নিয়ন্ত্রণে আনতে প্রযুক্তিকে হাতিয়ার করেই বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার অ্যাপটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই প্ল্যাটফর্মে বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগ জানালে তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিদ্যুৎ দফতর।
তিনি স্পষ্ট বার্তা দেন, ,'বিদ্যুৎ চুরি জিরো করতে হবে।' শিল্পাঞ্চল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বহু বাণিজ্যিক ভবনে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে সেসব ক্ষেত্রে নোটিস পাঠিয়ে আইন অনুযায়ী বকেয়া আদায়ের নির্দেশ দেন তিনি। তবে গৃহস্থালি গ্রাহকদের ক্ষেত্রে অতীতের রেকর্ড বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের পরামর্শও দেন।
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
৫০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের