নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহীদ দিবসের কর্মসূচিকে ঘিরে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে কর্মী-সমর্থকদের পথে আটকানোর অভিযোগ ওঠার পর এবার সেই অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অভিষেকের করা অভিযোগের কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। তার করা মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার শহীদ স্মরণ সভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা তৃণমূল কর্মী-সমর্থকদের পথে বাধা দেওয়া হয়েছে। তার দাবি, প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তাদের কর্মসূচি ব্যাহত করার চেষ্টা হয়েছে। সেই অভিযোগের পরদিনই পাল্টা আক্রমণে নামেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'দিন পালটেছে। তাই আপনারা এখনও ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সঙ্গে যা করেছেন, আমি কিছুই করিনি।'
শুধু তাই নয়, সুর চড়িয়ে দিলীপ ঘোষ আরও বলেন, 'চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারতাম। এখনও চাইলে পারি। আগের দিলীপ আর এই দিলীপ এক নয়। সংযম দেখাচ্ছি, সেটা ভুলে যাবেন না।' অতীতের রাজনৈতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বর্তমান সরকার সংযম দেখাচ্ছে বলেই বিরোধীরা রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের