নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১শে জুলাইয়ের রাজনৈতিক মঞ্চে ফের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল। আসল তৃণমূলের শহীদ সমাবেশ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে নিশানা করলেন মদন মিত্র। দলবদলের পর এদিনের বক্তব্যে তিনি শুধু সমালোচনাই নয়, মমতাকে নতুন শিবিরে যোগ দেওয়ার প্রকাশ্য আহ্বানও জানান।
সম্প্রতি কালীঘাটপন্থী তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে যোগ দিয়েছেন মদন মিত্র। সেই সময় থেকেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনায় সরব। তার দাবি, দলের বর্তমান সংকট ও ভাঙনের জন্য অভিষেকের নেতৃত্বই দায়ী। মঙ্গলবার মেয়ো রোডের শহীদ সমাবেশের মঞ্চ থেকে সেই আক্রমণের সুর আরও চড়ান মদন। মমতাকে উদ্দেশ্য করে মদন মিত্র বলেন, 'পুত্রস্নেহে অন্ধ ছিলেন, সেটা একবার স্বীকার করুন। অভিষেককে ছেড়ে আসুন, এক মাস সময় দিচ্ছি।'
পাশাপাশি তিনি দাবি করেন, মমতা তাদের শিবিরে এলে তাকে সম্মানের সঙ্গেই স্বাগত জানানো হবে। মদন আরও বলেন, 'একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব।' তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ২১ জুলাইয়ের মতো প্রতীকী দিনে এই বক্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে।
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
৫০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের