নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নন্দনে শুরু হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল। অনুষ্ঠান শুরুর পর থেকেই ছুটির অপেক্ষা করছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। তবে সেই সুযোগ হয়ে উঠছিল না। আজ রবিবারের ছুটিতে সন্ধ্যে থেকেই তাই জনস্রোত নন্দনে। সন্ধ্যায় হঠাৎই নন্দন চত্ত্বরে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হরনাথ দাকে একটি ফোন করেই উপস্থিত বুম্বা দা। প্রবাদপ্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপিত হচ্ছে এবার। মিস্টার ইন্ডাস্ট্রি’ ফিরে গেলেন সেই কিংবদন্তি পরিচালকের স্মৃতিচারণায়।
ঋত্বিক ঘটকের প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন , "ঈশ্বরের আশীর্বাদে বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে গেছি। সে কান কিংবা টরন্টো, যেখানে বুদ্ধদার ছবি সিলেক্টেড হয়েছিল, সেখানে গিয়েছিলাম। তিনজন মানুষের ছবিই তো ইন্ডিয়ান সিনেমার প্যাভেলিয়নে রাখা হয়। ঋত্বিক ঘটকের কথা বলছি। সিনেমার ঈশ্বর তিনি। আমার সৌভাগ্য হয়েছে তাঁর কোলে চাপার। আমাদের বম্বের বাড়িতে বাবা নিয়ে গিয়েছিলেন ঋত্বিক জেঠুকে। তখন আমার বয়স হবে ছয়-সাত। অসামান্য একটি কাজ করেছিলেন বাবা। বাবকে এই কাজের জন্য অনেক ধন্যবাদ। ‘রক্তাক্ত বাংলা’ বলে একটা তথ্যচিত্রের উদ্যোগ নিয়েছিলেন। যেখানে নার্গিসজি মাদার ইন্ডিয়া করেছিলেন। বাবা সোলজারের ভূমিকায় ছিলেন।"
ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বুম্বা দা বলেন , "একত্রিশ বছর ধরে এই ফিল্ম ফেস্টিভালের সঙ্গে আমার সম্পর্ক। একসময় দৌড়ে দৌড়ে ছবি দেখতাম। নন্দন, রবীন্দ্রসদনে মাটিতে বসেই ছবি দেখতাম। ছোটবেলায় রেবতিজি, কমল হাসনের মতো ব্যক্তিত্বদের দেখেছি এই উৎসবে। ব্যাজ লাগিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম। ফেস্টিভালে ছবির দেখার মজাই আলাদা। আমাদের বেড়ে ওঠার সময়ে ছবি দেখার এত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছিল না।"
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের