নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ভারতীয় সিনেমার খ্যাতনামা পরিচালক মণিরত্নম দীর্ঘ ২৩ বছর পর ফের কলকাতায় শুটিং করতে এসেছেন। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে তার নতুন ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়। রাত প্রায় ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টে পর্যন্ত চলা এই শুটিংয়ে উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান অভিনেতা বিজয় সেতুপতি এবং সাই পল্লবী। ব্যস্ত হাওড়া ব্রিজে যানজট এড়াতেই মধ্যরাতের সময় বেছে নেওয়া হয়।

শুটিংয়ের সময় বিজয় সেতুপতিকে দেখা যায় কালো টি শার্ট ও ডেনিম জিন্সে। অন্যদিকে সাই পল্লবী লাল রঙের গাউন ও হাই হিল পরে ক্যামেরার সামনে অভিনয় করেন। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলি দেখে অনুমান করা হচ্ছে, দু'জনের একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিং হচ্ছিল। মণিরত্নমের নির্দেশ মেনেই একের পর এক শটের কাজ চলে।

পরিচালকের নতুন ছবির অস্থায়ী নাম 'মাদ্রাজ টকিজ প্রোডাকশন নম্বর ২৩'। শুটিং শুরুর আগে তিনি কলকাতায় এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন । জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় শুটিং হবে। তালিকায় রয়েছে বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ, কুমোরটুলি, পার্ক স্ট্রিট এবং টেকনিশিয়ান্স স্টুডিও।

উল্লেখ্য, ২০০৩ সালে মণিরত্নম তার জনপ্রিয় ছবি 'যুবা'র শুটিং করেছিলেন দ্বিতীয় হুগলী সেতুতে। এবার এত বছর পর আবার কলকাতায় ফিরে তার নতুন ছবির কাজ শুরু হওয়ায় সিনেমাপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে, এই ছবিতে দক্ষিণী তারকাদের পাশাপাশি টলিউডের কয়েকজন শিল্পীকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের পরিবারে এসেছে নতুন সদস্য
২০২৫ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা বারবার শিরোনামে আসে
শাহরুখ খানের নামে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল তিনি আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন
যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে 'ককরোচ জনতা পার্টি' কে ঘিরে অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী একটি বিস্ফোরক দাবি করেছেন
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন
খুশবু পাটানি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি , মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন
ছাত্র আন্দোলনের আবহে প্রকাশ্যে এল সিরিজের টিজার
একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী
কিছু গায়কের পারিশ্রমিক আর অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি
সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান
আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের