নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের পরিবারে এসেছে নতুন সদস্য। ২০২৪ সালের ২ নভেম্বর তাদের কন্যা কৃষভির জন্ম হয়েছিল। মেয়ের বয়স দু'বছর হওয়ার আগেই আবারও বাবা-মা হলেন এই তারকা দম্পতি। শনিবার তারা সমাজমাধ্যমে যৌথ পোস্ট করে জানান, তাদের ঘরে এবার পুত্রসন্তানের জন্ম হয়েছে। ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ। মেয়ের নাম কৃষভির সঙ্গে মিল রেখেই এই নাম বেছে নিয়েছেন তারা।

অনেকদিন ধরেই শ্রীময়ীর অন্তসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী। সন্তান জন্মের পরেই সেই জল্পনার অবসান ঘটে। পরিবার সহ একটি ছবি পোস্ট করে কাঞ্চন ও শ্রীময়ী লেখেন, তাদের সংসার এখন আরও পূর্ণ। তারা জানান, কৃষভির ছোট ভাই কৃষিভ পৃথিবীতে এসেছে এবং পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে সবাই ভীষণ আনন্দিত।

সন্তান জন্মের পর কাঞ্চন মল্লিক জানান, চিকিৎসকদের হিসাবে ডিউ ডেট ছিল আগস্ট মাসে। তবে হঠাৎ জরুরি পরিস্থিতি তৈরি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসবের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিনেতার কথায়, মা ও ছেলে দু'জনেই সুস্থ আছেন। তিনি আরও বলেন, শ্রাবণ মাসে পুত্রসন্তানের আগমন হয়। তাদের পরিবারের জন্য শুভ হবে বলেই আশা করছেন।

কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় সন্তান। তার আগের সংসারের একটি ছেলে রয়েছে। শ্রীময়ীর সঙ্গে তার প্রথম সন্তান ছিলেন কন্যা কৃষভি, আর এবার জন্ম নিল ছেলে কৃষিভ। কাঞ্চন আরও জানান, বর্তমানে যে কোনও বিষয় নিয়ে সহজেই ট্রোলিং শুরু হয়ে যায়। সেই কারণেই শ্রীময়ীর গর্ভাবস্থার খবর তারা ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছিলেন। সন্তান জন্মের পরেই সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।
মধ্যরাতে হাওড়া ব্রিজে বিজয় সেতুপতি-সাই পল্লবীর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে
২০২৫ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা বারবার শিরোনামে আসে
শাহরুখ খানের নামে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল তিনি আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন
যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে 'ককরোচ জনতা পার্টি' কে ঘিরে অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী একটি বিস্ফোরক দাবি করেছেন
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন
খুশবু পাটানি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি , মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন
ছাত্র আন্দোলনের আবহে প্রকাশ্যে এল সিরিজের টিজার
একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী
কিছু গায়কের পারিশ্রমিক আর অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি
সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান
আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের