নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, বর্ষায় হাঁটুসমান জল পেরিয়েই নিত্যদিনের যাতায়াত। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। এবার রাজনৈতিক কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে রাস্তায় নামলেন শান্তিপুরের একাধিক বাসিন্দা। নতুন রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীয়ার শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রায় ২২ থেকে ২৩ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। কিন্তু এখনও তাদের চলাচলের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টিতেই রাস্তা জুড়ে হাঁটুসমান জল জমে যায়। ফলে নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্কুলপড়ুয়াদেরও প্রতিদিন জল পেরিয়ে স্কুলে যেতে হয়। বহুবার পৌরসভার কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও কোনও কাজ হয়নি। বরং অভিযোগ জানাতে গিয়ে অপমানিত হতে হয়েছে। সেই ক্ষোভেই বুধবার নতুন রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে এলাকার মহিলারা। তাদের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই এলাকাটি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিশ্চিত করা হোক। দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু করা হোক।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কল্পনা দের বক্তব্য,' আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছি। ওয়ার্ডের এই নির্দিষ্ট গলিটি আমরা ব্যবহার করি। যেখানে প্রায় ১২টির মতো পরিবার থাকে। বছরের পর বছর ধরে এই রাস্তায় মারাত্মক জলজট তৈরি হয়। ৩ বার রাস্তা মেপে যাওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি। এর প্রতিকারে আমরা যখন পৌরসভায় যাই, তখন শান্তনু চক্রবর্তী নামে এক প্রতিনিধি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। দল বেঁধে আসার কারণে সেখানে কোনো কাজ হবে না বলে সরাসরি জানিয়ে দেন। পরবর্তীতে আমার দেওর পুনরায় বিষয়টি পৌরসভার চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান লোক পাঠান। কিন্তু সেই লোক এসে গলির নম্বর জেনে নিয়ে সরাসরি জানিয়ে দেন যে, এই গলির বাসিন্দারা বিজেপি সমর্থক বলে এই রাস্তা তৈরি করা হবে না'।
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের