নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাষ্ট্রপতির সফর ঘিরে নতুন করে তীব্র হল রাজ্য–কেন্দ্র সংঘাত। শিলিগুড়িতে দ্রৌপদী মুর্মুর সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনার প্রেক্ষিতে দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
গত ৭ মার্চ শিলিগুড়ি সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরের সময় তার নিরাপত্তা এবং প্রোটোকল রক্ষায় গাফিলতির অভিযোগ উঠেছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। আর সেই অভিযোগের জেরেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার এবং দার্জিলিংয়ের জেলাশাসককে কেন্দ্রীয় ডেপুটেশনে চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ওই সফরের দায়িত্বে ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রা।
পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এই দুই আধিকারিকই বেঙ্গল ক্যাডারের আইএএস ও আইপিএস অফিসার। কেন্দ্রীয় প্রশাসনিক সূত্রের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রোটোকল রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে কোনও ধরনের গাফিলতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের কেন্দ্রীয় ডেপুটেশনে ডেকে পাঠাতে পারে।
আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার
প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে
১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি
রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে
কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক
একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে
কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের