নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। অবশেষে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ১৭ জানুয়ারি পর্যন্ত অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উদ্দেশ্যে হুমকি-বার্তা পাঠানো হয় বলে অভিযোগ। সেই হুমকি বার্তাতে রাজ্যপালকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে প্রথমে নিউ টাউনের টেকনোপলিস থানা এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত সুব্রত দত্তরায়কে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হয়।
শনিবার অভিযুক্ত সুব্রত দত্তরায়কে কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আদালতে অভিযুক্তের পক্ষে কোনও ব্যক্তিগত আইনজীবী উপস্থিত না থাকায় লিগাল এড ডিফেন্স কাউন্সিলের এক আইনজীবী তার হয়ে সওয়াল করেন। সওয়ালে জানানো হয়, সুব্রত দত্তরায় আদতে ওড়িশার কটকের বাসিন্দা এবং তিনি কৃষিজাত পণ্যের ব্যবসায়ী।
ব্যবসায়িক প্রয়োজনে একাধিকবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন তিনি। তবে লোকভবন থেকে সময় না পাওয়ায় দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা থেকেই এই হুমকি-বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। আদালতের পক্ষ থেকে অভিযুক্তকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের