নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে SIR শুনানি প্রক্রিয়া সমাপ্ত। আর এই SIR কে কেন্দ্র করে শাসক - বিরোধী তরজা তুঙ্গে। এতদিন কমিশনের সঙ্গে রাজ্যের সহযোগিতা না করার অভিযোগ করছিল বিরোধী পক্ষ। এবার সেই একই সুর শোনা গেল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মুখে। তার দাবি, 'রাজ্য ঠিক মতন সহযোগিতা করলে মানুষকে হয়রানি হতে হয় না।'
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। SIR শেষ পর্যায়ে হলেও মাইক্রো অবজার্ভার নিয়ে জট কোনোভাবেই কাটছে না। শেষ পর্যায়ে ফের বাংলায় মাইক্রো অবজার্ভার পাঠাচ্ছে কমিশন। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ' নির্বাচন কমিশনের অধিকার আছে তারা যেটা সঠিক মনে করছে সেভাবেই কাজ করছে। তবে এতো মাইক্রো অবজার্ভার কেন প্রয়োজন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। রাজ্য ঠিক মতন সহযোগিতা করলে সাধারণ মানুষকে হয়রানি হতে হয় না।'
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র্যাগিংয়ের ঘটনা সামনে এসেছে। সিনিয়রদের কাছে হেনস্থার শিকার হতে হয়েছে এক পড়ুয়াকে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতার দাবি, ' যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের মধ্যে একটি নামকরা বিশ্ববিদ্যালয়। কিন্তু বিগত কিছু কান্ডের জন্য বারবার এটি কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। যার ফলে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ মানেই কলঙ্ক, দুর্নীতি, অনাচার তাই এইসব দেখতে হচ্ছে।'
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের