নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তোলাবাজির মামলায় মধ্যরাতে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সল্টলেকের এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে লিখিত অভিযোগ জানান। সেখানে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে তাঁর উপর অর্থের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। পাশাপাশি একাধিকবার ভয় দেখানোরও অভিযোগ ওঠে। সেই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে পুলিশ।
প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। এরপর সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড সংলগ্ন রাইগাছির একটি অভিজাত আবাসনে হানা দেয় পুলিশ। সেখান থেকেই বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের এই জনপ্রতিনিধিকে আটক করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে সব্যসাচী দত্তের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। ২০১৮ সালের একটি পুরনো মামলাকে সামনে এনে তাঁকে ধরা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, রাজারহাট-নিউটাউন এলাকার রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ সব্যসাচী দত্ত। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নামেন। তবে সাফল্য পাননি। পরবর্তীতে আবার ঘাসফুল শিবিরে ফিরে আসেন। ২০২২ সালে বিধাননগর পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি পুরবোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলান। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করেছিল দল। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা