নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে প্রশাসনিক রদবদল ঘিরে বিতর্ক তুঙ্গে। কমিশনের একের পর এক অফিসার বদলের পদক্ষেপে এবার ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাংলাকে টার্গেট করে ‘অতিসক্রিয়তা’ দেখাচ্ছে কমিশন, যা আসলে রাজনৈতিক হস্তক্ষেপেরই ইঙ্গিত।
পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হতেই নিয়মমাফিক প্রশাসনিক স্তরে বদলির প্রক্রিয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেই। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি-সহ একাধিক শীর্ষ পদে থাকা আইএএস ও আইপিএস আধিকারিকদের রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বুধবার রাতেও ১৩ জন আইপিএস অফিসারকে ভিনরাজ্যে অবজার্ভার করা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গকে যেভাবে টার্গেট করে এখানকার অফিসারদের বদলি করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে ডিজিপি, আইজিপি-সহ পুলিশ প্রশাসনের অন্তত ৫০ জন সিনিয়র অফিসারকে বদলি করা হয়েছে। এছাড়া জেলাশাসক, এসপি-দেরও অন্যত্র পাঠিয়ে দিয়েছে। এগুলো নিছক প্রশাসনিক পদক্ষেপ নয়, সর্বোচ্চ স্তরের নির্দেশে আসলে এগুলো রাজনৈতিক হস্তক্ষেপ।
বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর আরও বলেন, ' বেছে বেছে বাংলার মানুষকেই কেন টার্গেট করা হচ্ছে? এত প্রতিহিংসা কিসের? বাংলার মানুষকে বঞ্চিত করে কিসের সন্তোষ?এখানকার মাটিকে কোনওভাবেই ঘৃণা দিয়ে জেতা যাবে না। যারা এটা করতে আসবে, তারাই হেরে ফিরে যাবে।' মমতার স্পষ্ট বক্তব্য, বাংলার প্রতি কমিশনের এই অতিসক্রিয়তা প্রমাণ করে দিচ্ছে যে তাদের বিশ্বাসযোগ্যতা ভেঙে চুরমার হয়ে গেছে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের