নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শুক্রবার সকাল ১০টা ২৬ মিনিট নাগাদ সল্টলেকের ইডি দফতরে পৌঁছান তিনি। হাইকোর্টের বেঁধে দেওয়া সময় মেনেই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন মন্ত্রী। বিধানসভা নির্বাচনের আবহে হেভিওয়েট এই মন্ত্রীর হাজিরাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছিল সিবিআই। অয়নের অফিস থেকে তল্লাশির সময় বেশ কিছু ওএমআর শিট ও নথিপত্র উদ্ধার হয়। সেখান থেকেই রাজ্যের প্রায় ১৬টি পুরসভায় বেআইনিভাবে কর্মী নিয়োগের হদিস পান তদন্তকারীরা। মামলার আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে পরবর্তীতে তদন্তে নামে ইডি। এই ঘটনায় এর আগে সুজিত বসুকে ৩ বার তলব করা হয়েছিল। পাশাপাশি মন্ত্রীর বাড়িতে ২ বার তল্লাশিও চালিয়েছিল ইডি।
অভিযোগ, নির্বাচনের ঠিক আগে ইডি নোটিশ জারি করলেও ভোটের প্রচারের কারণ দেখিয়ে সুজিত বসু হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তিনি পালটা চিঠি দিয়ে দাবি করেছিলেন যে, প্রার্থী হিসেবে তিনি ব্যস্ত, তাই তাকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে হাজিরার আবেদন জানালেও, শেষ পর্যন্ত শুক্রবার সকালেই ছেলে সমুদ্র বসু ও ২ আইনজীবীকে নিয়ে ইডি দফতরে পৌঁছে যান মন্ত্রী। নির্ধারিত সময়ের মিনিট চারেক আগেই তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন। অয়ন শীলের মাধ্যমে প্রভাব খাটিয়ে নিয়োগের যে অভিযোগ উঠেছে, সেই বিষয়েই এদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...