নিজস্ব প্রতিনিধি, কলকাতা – পুজোর মরশুমে বৃহস্পতিবার কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কলকাতা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি বিমানবন্দরে হাজির হয়েছিলেন বহু বিজেপি নেতা-কর্মী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর রয়েছে ঠাসা কর্মসূচি।
সূত্রের খবর, বিমানবন্দর থেকে সোজা জাতীয় গ্রন্থাগারে যান নির্মলা সীতারামণ। সেখানে বিজেপির বাণিজ্য শাখার আয়োজনে জিএসটি সংক্রান্ত আলোচনা সভায় বক্তৃতা দেবেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্য শাখার আহ্বায়ক বৈশাখী ডালমিয়া, বিধায়ক ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রমুখ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মূল উদ্দেশ্য হল, সাধারণ মানুষের কাছে জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত ও তার সুফল তুলে ধরা। সম্প্রতি জিএসটিতে ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে ৫ শতাংশ ও ১৮ শতাংশের স্ল্যাব করা হয়েছে। যদিও বিলাসবহুল পণ্য ও তামাকজাত পণ্যে থাকবে ৪০ শতাংশ জিএসটি। জীবনদায়ী ওষুধ-জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহার করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন হারে জিএসটি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের