নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে বাংলায় নির্বাচনী প্রক্রিয়া খতিয়ে দেখতে রবিবার রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ। আর এই নিয়ে শাসক - বিরোধী সংঘাত তুঙ্গে।
সোমবার সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিতে আসেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন সে মন্দিরে পৌঁছাতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ, উঠে 'গো ব্যাক' স্লোগান। যদিও এই ঘটনা নিয়ে কোনরূপ মন্তব্য করেননি মুখ্য নির্বাচনী কমিশনার। তবে মুখ্য নির্বাচনী কমিশনারের মতন একজন সাংবিধানিক পদকে অপমান করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ' আজ কালীঘাটে জ্ঞানেশ কুমার গেছিলেন তাকে হেনস্তা করা হচ্ছে রীতিমতো। গতকালও বিক্ষোভ দেখানো হয়। সবার হাতে একই পোস্টার একই লেখা। পতাকা ছাড়া কার নির্দেশে এই পরিকল্পনা হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। পুলিশ মন্ত্রী ধর্নায় বসে আছে আর একজন মুখ্য নির্বাচনী কমিশনার z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও মানুষ তার কাছে পৌঁছে যাচ্ছে।'
বিজেপি নেত্রী আরও বলেন, 'পশ্চিমবঙ্গ আসতে আসতে পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে। আর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো সাংবিধানিক পদকে সম্মান করে না। তা সে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীও না। এখানে বিচারকের রায় পছন্দ না হলে তার বাড়ির সামনে পোস্টার পরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় আর পুলিশ সবটা দেখেও চুপচাপ থাকে।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের