নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। হঠাৎই অসুস্থ বোধ করছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। মৃত্যুকালে নীলাঞ্জনার বয়স ছিল ৭০ বছর।
সূত্রের খবর , শুক্রবার রাতে আচমকাই অসুস্থবোধ করছিলেন নীলাঞ্জনা। সেসময়ে পরিচালক , পুত্র ঈশান ঘোষ দু'জনেই কর্মসূত্রে বাইরে ছিলেন। নীলাঞ্জনা নিজেই তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এরপরই তড়িঘড়ি বাড়ি ফিরে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে গৌতমপত্নীকে ভর্তি করা হয়। কন্যা আনন্দী ঘোষও খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। যদিও শেষরক্ষা করা যায়নি। সারারাত ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। এরপর ভোর ৫ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নীলাঞ্জনার মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌতমপত্নীর স্মৃতিচারণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন , "আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকবিহ্বল। আমার বউদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি ভীষণই বিচলিত বোধ করছি। নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল খুব সুন্দর। সেসব কথা মনে পড়ছে আজ।"
সেই পোস্টেই মুখ্যমন্ত্রীর সংযোজন, "গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোনও ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বউদির কথা মনে রেখেই এই কাজ করে যেতে হবে ওনাকে।"
মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
মধ্যরাতে হাওড়া ব্রিজে বিজয় সেতুপতি-সাই পল্লবীর গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের পরিবারে এসেছে নতুন সদস্য
২০২৫ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা বারবার শিরোনামে আসে
শাহরুখ খানের নামে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল তিনি আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন
যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে 'ককরোচ জনতা পার্টি' কে ঘিরে অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী একটি বিস্ফোরক দাবি করেছেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের