নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইভিএমে কারচুপি এবং ‘ভোটচুরি’ নিয়ে বিরোধীদের অভিযোগের মাঝেই বড় বার্তা দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার জানান, ভোট প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কোনও প্রার্থী চাইলে ভোটের ফল ঘোষণার সাত দিনের মধ্যেই ইভিএম পরীক্ষা করার আবেদন জানাতে পারবেন।
সোমবার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় ইভিএমে কারচুপির অভিযোগ তোলেন। এই প্রেক্ষিতেই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন জ্ঞানেশ কুমার। তিনি বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোই কমিশনের প্রধান লক্ষ্য এবং গোটা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।
কারচুপি প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'প্রত্যেক দুঘণ্টা অন্তর ভোটের হার দেওয়া হবে। ভোটের হার নিয়ে কোনও প্রশ্ন উঠলে ইভিএমের পূর্ণ পরীক্ষা করা হবে। দেখা হবে ভিভিপ্যাট। আর তা পুরোটাই কাউন্টিং এজেন্টের সামনে করা হবে।' এছাড়াও তিনি জানান, ভোট গণনার পরে কোনও পরাজিত প্রার্থী যদি ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে ফল ঘোষণার সাত দিনের মধ্যেই সেই মেশিন পরীক্ষা করার সুযোগ থাকবে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের