নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পয়লা বৈশাখ পেরোতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট একেবারে দোরগোড়ায়। এমন গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীদের চূড়ান্ত কৌশল ঠিক করতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিল তৃণমূল নেতৃত্ব। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক।
মঙ্গলবার রাত ৮টা নাগাদ দলের সমস্ত প্রার্থী, বর্ষীয়ান নেতা ও সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ দিতে পারেন তিনি।
ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় প্রচারের শেষ পর্যায়ে কীভাবে ভোটারদের কাছে পৌঁছতে হবে, কোন ইস্যুকে বেশি গুরুত্ব দিতে হবে এই সব বিষয় নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং বিরোধীদের মোকাবিলায় কৌশল নির্ধারণ এই বিষয়গুলিতে জোর দেওয়া হতে পারে।
এছাড়াও সাম্প্রতিক সময়ে আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গও বৈঠকে উঠে আসতে পারে। দলের পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে জনমনে তার প্রভাব বিস্তারের কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে অনুমান।
ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ভোটের আগের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে গেরুয়া শিবির
ভোটের মুখে গ্রেফতারি ঘিরে নতুন করে বির্তকের সৃষ্টি হয়েছে
সোমবার থেকেই চালু হচ্ছে কমিশনের নতুন হেল্পলাইন নম্বর
আদালতের রায় ঘিরে বিতর্ক তুঙ্গে
পাল্টা কটাক্ষ তৃণমূলের
সাংবিধানিক প্রতিষ্ঠানের চাপে ভোটারদের ভুগতে হচ্ছে , পর্যবেক্ষণ শীর্ষ আদালতের
সুষ্ঠ ভোটে মারিয়া নির্বাচন কমিশন
পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তৃণমূল - বিজেপি সংঘর্ষে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
প্রথম দফা ভোটের আগে তৎপর কমিশন
আইপিএস-সহ প্রভাবশালীদের ডাক ইডির
তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে নিশানা চন্দ্র বসুর
চৈত্রেই বাংলায় গরমের দাবদাহ
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়