6a67213c53931_Gallery_1785143362493
জুলাই ২৭, ২০২৬ দুপুর ০২:৪৪ IST

বিক্ষোভের মধ্যেই প্রশ্নফাঁস বিরোধী বিল লোকসভায়! ধর্মেন্দ্রকে ঘিরে বিশেষ বার্তা বিজেপির

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে ফের উত্তপ্ত রাজনৈতিক মহল। বিরোধীদের তীব্র বিক্ষোভের মধ্যেই লোকসভায় পেশ করা হল 'পাবলিক একজামিনেশন সংশোধনী বিল'। অর্থাৎ প্রশ্নফাঁস বিরোধী বিল। এই বিল ঘিরে সরকার ও বিরোধীদের সংঘাত আরও তীব্র হয়েছে। একই দিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বিশেষভাবে স্বাগত জানিয়ে আলাদা বার্তা দিল বিজেপি।

সোমবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন। তখনই সরব হয়ে ওঠেন বিরোধী সাংসদরা। কংগ্রেস-সহ একাধিক দল তীব্র প্রতিবাদ শুরু করে। তাদের অভিযোগ, ছাত্রদের ক্ষোভ সামলাতেই এই বিল আনা হয়েছে। সবটাই লোক দেখানো। আন্দোলনরত পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রসঙ্গও তোলেন তাঁরা। প্যালেট গান ব্যবহারের অভিযোগও ওঠে। বিরোধীদের দাবি, এই ঘটনার জবাব সংসদে দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। হইচই ক্রমশ বাড়তে থাকে।

শেষ পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা-দুই কক্ষই দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। বিল পেশের আগেই বিরোধীদের উদ্দেশে বার্তা দেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই সরকারের লক্ষ্য। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এই বিল আনা হয়েছে। তাই এটি পাশ করানো সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে বিরোধীরা সেই যুক্তি মানতে রাজি হয়নি।

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকার ব্যর্থ। এখন মানুষের নজর ঘোরাতেই নতুন বিল আনা হচ্ছে। তাঁর দাবি, এই কেলেঙ্কারির এক অভিযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়েছে। অভিযুক্তদের রক্ষা করলে নতুন আইন এনে কোনও লাভ হবে না। তিনি আরও কটাক্ষ করেন। বলেন, সরকার এখনও ধর্মেন্দ্র প্রধানকে সফল শিক্ষামন্ত্রী বলেই মনে করে। এদিকে ২০ জুলাইয়ের ছাত্র আন্দোলনের ঘটনাও ফের উঠে আসে।

কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর অন্যায়ভাবে হামলা হয়েছে। মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। সাদা পোশাকের লোকেরা কারা ছিল, সেই প্রশ্নও তোলেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীও তীব্র আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, পড়ুয়ারা কি জঙ্গি যে তাদের বিরুদ্ধে প্যালেট গান ব্যবহার করা হল? অমিত শাহ জবাব না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদ ছাড়ার পর সোমবার প্রথম সংসদে আসেন ধর্মেন্দ্র প্রধান। সংসদের মকরদ্বারে তাঁকে পাগড়ি পরানো হয়। গলায় উত্তরীয়ও তুলে দেন বিজেপি সাংসদরা। সম্মানের সঙ্গে তাঁকে সংসদে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এই সংবর্ধনার মাধ্যমে দল স্পষ্ট বার্তা দিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পাশে সরকার সম্পূর্ণভাবে রয়েছে। একই সঙ্গে এটাও বোঝানো হয়েছে, প্রধানমন্ত্রীর চাপে নয়। নিজের সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 'শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি পাশ করানো আমাদের অগ্রাধিকার। এই মুহূর্তে অন্য বিষয়ে আলোচনা ঠিক নয়'।

আরও পড়ুন

শমীকের সঙ্গে খোশমেজাজে জুন মালিয়া , সংসদে সৌজন্য সাক্ষাতে বাড়ল জল্পনা
জুলাই ২৭, ২০২৬

এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা

প্রতিবাদ গণতন্ত্রেরই অংশ! নিট আন্দোলন নিয়ে পড়ুয়াদের পাশে নির্মলা
জুলাই ২৭, ২০২৬

ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা

এসি ঘরে বসে থাকা কর্মী নই! সংসদে ফিরেই কংগ্রেসকে কড়া জবাব ধর্মেন্দ্রর
জুলাই ২৭, ২০২৬

ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

ধর্মেন্দ্রর ইস্তফা শুধু শুরু! হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নতুন বার্তা সোনমের
জুলাই ২৭, ২০২৬

রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী

শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর , হচ্ছে না NCPI সাংসদদের সঙ্গে বৈঠক
জুলাই ২৭, ২০২৬

রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক

ডিপফেকে নাম জড়িয়ে ভুয়ো প্রচার! মেটা-এক্সের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গডকরী
জুলাই ২৭, ২০২৬

ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী

দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ , মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা
জুলাই ২৭, ২০২৬

মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী

স্ত্রীকে কুপিয়ে খুন করে পুলিশকে ভুয়ো গল্প! শেষমেশ ৫ বছরের ছেলেই ধরিয়ে দিল বাবাকে
জুলাই ২৭, ২০২৬

মদ্যপ স্বামীর হামলায় প্রাণ গেল ৮ মাসের গর্ভবতীর, পাঁচ বছরের ছেলের বয়ানেই গ্রেফতার অভিযুক্ত

বন্যার জলে এখনও ৫ লক্ষের বেশি মানুষ! অসমে মৃত বেড়ে ৬৮
জুলাই ২৭, ২০২৬

পরিস্থিতির উন্নতি হলেও এখনও জলবন্দি ৫ লক্ষের বেশি মানুষ, একাধিক জেলায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ

পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের পথে কেন্দ্র, ভিডিও বার্তায় টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মোদির
জুলাই ২৬, ২০২৬

নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা

ধর্মেন্দ্রর ইস্তফার পর যন্তর মন্তরে ফিরল শান্তি, স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা
জুলাই ২৬, ২০২৬

রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর

সেনার বীরত্ব চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে , কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও

পদের চেয়ে শিক্ষার্থীরাই বেশি গুরুত্বপূর্ণ , ধর্মেন্দ্রর ইস্তফার পর মুখ খুললেন অমিত শাহ
জুলাই ২৬, ২০২৬

শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান

জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে প্রহ্লাদ জোশী
জুলাই ২৫, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মোদি-শাহের জরুরি বৈঠক, পরবর্তী কৌশল নিয়ে জোর জল্পনা
জুলাই ২৫, ২০২৬

ইস্তফার পর দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠক

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের