6a67095e9c6de_Gallery_1785137379268
জুলাই ২৭, ২০২৬ দুপুর ০১:০২ IST

স্ত্রীকে কুপিয়ে খুন করে পুলিশকে ভুয়ো গল্প! শেষমেশ ৫ বছরের ছেলেই ধরিয়ে দিল বাবাকে

নিজস্ব প্রতিনিধি , লখনউ - ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পরে ৫ বছরের ছেলের কথাতেই ধরা পড়ল বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহোবা জেলার পানওয়ারি থানার অন্তর্গত বিজরারি গ্রামে। নৃশংস এই কাণ্ডে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। চলছে তদন্ত।

মৃতার নাম মনীষা। অভিযুক্ত স্বামী হানিফ মনসুরি। জানা গেছে, ঘটনার দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন হানিফ। এরপর ফের মদ্যপানের ইচ্ছা প্রকাশ করেন তিনি। তাতে আপত্তি জানান তাঁর স্ত্রী। সেই নিয়েই দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, রাগের মাথায় কাস্তে দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন তিনি। শরীর, মাথা ও হাতে একাধিক গভীর আঘাত লাগে মনীষার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সেই সময় ঘরেই ছিল দম্পতির ৫ বছরের ছেলে ও ২ বছরের মেয়ে। চোখের সামনেই মাকে খুন হতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে দুই শিশু। এরপর সন্দেহ এড়াতে হানিফ নিজেই পুলিশে ফোন করেন। ভুয়ো গল্প সাজিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টাও করেন। ঘটনাস্থলে পৌঁছায় পানওয়ারি থানার পুলিশ। স্টেশন হাউস অফিসার প্রবীণ কুমারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু ৫ বছরের শিশুর কাছ থেকেই পুরো ঘটনার প্রত্যক্ষ বিবরণ পান তদন্তকারীরা। এরপর শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

তদন্তে আরও জানা গেছে, হানিফ অত্যন্ত সন্দেহপ্রবণ স্বভাবের ছিলেন। তুচ্ছ বিষয় নিয়েও স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। মৃতার ভাই নাসিম মনসুরির দাবি, একাধিকবার তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়াও হয়েছিল। সেই সময় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। শুধু সংসার বাঁচানোর জন্যই মনীষা বার বার ফিরে আসত। অন্যদিকে, অভিযুক্তের বাবাও ছেলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

মৃতার ভাই নাসিম মনসুরি বলেন, 'মদ্যপ অবস্থায় কাস্তে দিয়ে আমার বোনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ২০২১ সালে ওদের বিয়ে হয়েছিল। আমার বোনের দুটি ছোট সন্তান রয়েছে। সে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চাই'।

অন্যদিকে, অভিযুক্তের বাবা বলেন, 'আমার ছেলে ভয়ঙ্কর অপরাধ করেছে। ওর কঠোরতম শাস্তি হওয়া উচিত। প্রয়োজনে মৃত্যুদণ্ডও দেওয়া হোক। নাতি-নাতনিদের আমি নিজের কাছে রেখে মানুষ করব'।

কুলপাহাড় সার্কেলের পুলিশ আধিকারিক অনিরুদ্ধ সিং জানান, 'অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে'।

আরও পড়ুন

শমীকের সঙ্গে খোশমেজাজে জুন মালিয়া , সংসদে সৌজন্য সাক্ষাতে বাড়ল জল্পনা
জুলাই ২৭, ২০২৬

এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা

প্রতিবাদ গণতন্ত্রেরই অংশ! নিট আন্দোলন নিয়ে পড়ুয়াদের পাশে নির্মলা
জুলাই ২৭, ২০২৬

ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা

এসি ঘরে বসে থাকা কর্মী নই! সংসদে ফিরেই কংগ্রেসকে কড়া জবাব ধর্মেন্দ্রর
জুলাই ২৭, ২০২৬

ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

ধর্মেন্দ্রর ইস্তফা শুধু শুরু! হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নতুন বার্তা সোনমের
জুলাই ২৭, ২০২৬

রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী

শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর , হচ্ছে না NCPI সাংসদদের সঙ্গে বৈঠক
জুলাই ২৭, ২০২৬

রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক

ডিপফেকে নাম জড়িয়ে ভুয়ো প্রচার! মেটা-এক্সের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গডকরী
জুলাই ২৭, ২০২৬

ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী

দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ , মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা
জুলাই ২৭, ২০২৬

মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী

বিক্ষোভের মধ্যেই প্রশ্নফাঁস বিরোধী বিল লোকসভায়! ধর্মেন্দ্রকে ঘিরে বিশেষ বার্তা বিজেপির
জুলাই ২৭, ২০২৬

সংসদে তুমুল হইচইয়ের মধ্যেই বিল পেশ, বিরোধীদের প্রতিবাদ, বিজেপির সংবর্ধনায় নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী

বন্যার জলে এখনও ৫ লক্ষের বেশি মানুষ! অসমে মৃত বেড়ে ৬৮
জুলাই ২৭, ২০২৬

পরিস্থিতির উন্নতি হলেও এখনও জলবন্দি ৫ লক্ষের বেশি মানুষ, একাধিক জেলায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ

পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের পথে কেন্দ্র, ভিডিও বার্তায় টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মোদির
জুলাই ২৬, ২০২৬

নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা

ধর্মেন্দ্রর ইস্তফার পর যন্তর মন্তরে ফিরল শান্তি, স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা
জুলাই ২৬, ২০২৬

রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর

সেনার বীরত্ব চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে , কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও

পদের চেয়ে শিক্ষার্থীরাই বেশি গুরুত্বপূর্ণ , ধর্মেন্দ্রর ইস্তফার পর মুখ খুললেন অমিত শাহ
জুলাই ২৬, ২০২৬

শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান

জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে প্রহ্লাদ জোশী
জুলাই ২৫, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মোদি-শাহের জরুরি বৈঠক, পরবর্তী কৌশল নিয়ে জোর জল্পনা
জুলাই ২৫, ২০২৬

ইস্তফার পর দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠক

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের