নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। শুধু বলিউডেই নয় দক্ষিণেও তাঁর অনুরাগীরা সংখ্যা প্রচুর। এমনকি তারকারাও তাঁকে ভীষণই পছন্দ করতেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিরঞ্জীবী , জুনিয়র এনটিআর , আল্লু অর্জুন , ভেঙ্কটেশ ডগুবতী সহ আরও অনেকেই।
ধর্মেন্দ্রর উদ্দেশ্যে সকলেই বিশেষ শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তাদের পোস্টের মাধ্যমে। চিরঞ্জীবী লিখেছেন , "শ্রী ধর্মজি কেবল একজন কিংবদন্তি অভিনেতাই ছিলেন না একজন অসাধারণ মানুষও ছিলেন। তাঁর সাথে দেখা হওয়ার সময় আমি যে নম্রতা ও উষ্ণতা অনুভব করেছি তা আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। তাঁর সাথে কাটানো আমার প্রিয় স্মৃতি এবং ব্যক্তিগত মুহূর্তগুলি আমি চিরকাল লালন করব। তাঁর মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা। তাঁর মহান আত্মা চির শান্তিতে থাকুক। আমার চিন্তাভাবনা ও প্রার্থনা তাঁর পরিবারের সাথে, বিশেষ করে আমার প্রিয় বন্ধু সানি দেওল এবং ববি দেওলের সাথে। তাঁর উত্তরাধিকার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। ওম শান্তি।"
অল্লু অর্জুন লিখেছেন , "কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।লক্ষ লক্ষ হৃদয় ছুঁয়ে যাওয়া একজন কিংবদন্তি। পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।" জুনিয়র এনটিআর লিখেছেন , "ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। তিনি যে যুগের সূচনা করেছিলেন তা কখনোই প্রতিস্থাপন করা যাবে না। ভারতীয় সিনেমায় তিনি যে উষ্ণতা এনেছিলেন তা চিরকাল আমাদের সাথে থাকবে। আমার আন্তরিক সমবেদনা ও পুরো পরিবারের প্রতি প্রার্থনা।"
ভেঙ্কটেশ ডগুবতী লিখেছেন , "ধর্মেন্দ্রজি একজন আইকনের চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি এমন এক উষ্ণতা বহন করেছিলেন যা প্রজন্মের পর প্রজন্ম স্পর্শ করেছিল। এমন এক অনুগ্রহ যা ভারতীয় চলচ্চিত্রের একটি সম্পূর্ণ যুগকে সংজ্ঞায়িত করেছিল। তাঁর চলচ্চিত্র, তাঁর চেতনা ও তাঁর অভিনয় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর আত্মা শান্তিতে থাকুক।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের