নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রজাতন্ত্র দিবসের সকালে উৎসবের আবহে আতঙ্ক ছড়াল মহানগরীতে। ভোররাতে নাজিরাবাদের একটি বিশাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সোমবার ভোররাতে প্রায় ৩টে নাগাদ আনন্দপুরের কাছে নাজিরাবাদের একটি গোডাউনে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের বিস্তীর্ণ অংশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের সম্পূর্ণ এলাকা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাই প্রথম দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২ টি ইঞ্জিন। পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ।
ঘটনার প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা কেটে গেলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনের একটি বড় অংশ ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও বিভিন্ন জায়গায় আগুনের শিখা ও কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করছেন। জানা গেছে, আগুন লাগা ওই গোডাউনটি একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার। গোডাউনের মধ্যে একাধিক কর্মী আটকে পড়েছেন বলেও জানা যায়।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের