নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চলচ্চিত্র জগতে বাবা-মায়ের সাফল্য নজরকাড়া। পরিচালক হিসেবে আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন কৌশিক গাঙ্গুলি। মা চূর্ণী গাঙ্গুলি অসামান্য অভিনেত্রী। নিজেও 'রসগোল্লা’, ‘লক্ষ্মীছেলে’র সুবাদে অভিনেতা হিসেবে দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার বাবার পথে হাঁটছেন উজান গাঙ্গুলি। পরিচালনায় হাতেখড়ি হল তার। Netflix এর নতুন সিরিজ কুরুক্ষেত্র-তে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন উজান।
সূত্রের খবর , অক্টোবর মাসের ১০ তারিখ মুক্তি পেতে চলেছে কুরুক্ষেত্র। সিরিজের গল্পও সাজিয়েছেন উজান। সিরিজটি তৈরি হচ্ছে পুরোপুরি অ্যানিমেশনে। আত্মপ্রকাশেই বিস্ফোরণ ঘটাতে চলেছেন উজান। এখন অ্যানিমেশন নিয়ে পরিচালকরা কটাক্ষের তুঙ্গে। এরই মাঝে এ্যানিমেটেড ছবি বেছে নিয়ে বিরাট সাহসের কাজ করেছেন উজান।
উজান বলেছেন, "পুরো সিরিজটাই থ্রি ডি অ্যানিমেশনে তৈরি। কাজটি ২০২২ সাল থেকে শুরু হয়। অনেক রিসার্চ করে চিত্রনাট্য সাজানো হয়। আর সেটাই পরবর্তীতে থ্রি ডি অ্যানিমেশনে রূপান্তরিত করা হয়। আগে কখনও এই ধরনের কাজের অভিজ্ঞতা না থাকলেও ‘কুরুক্ষেত্র’ সিরিজের পরিচালনা করতে গিয়ে অনেককিছু শিখেছি।"
উজান আরও বলেছেন, "বম্বে, কলকাতা , পুণে মিলিয়েই কাজ হয়েছে। কলকাতাতেও অ্যানিমেশনের অনেকটা কাজ হয়েছে। ভারতের গল্প সহ সাহিত্যের মান বজায় রাখার চেষ্টা করেছি। শৈশব থেকেই ‘মহাভারত’ নিয়ে কম-বেশি স্মৃতি রয়েছে সকলের। কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে শৈশবের স্মৃতিচারণের সময় চলে এসেছে।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের