নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত ৭ই নভেম্বর মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জারিন খান। বলিউডের তারকা অভিনেতা ঋত্বিক রোশনের প্রাক্তন শাশুড়ি হিসেবেও তাকে চেনে বি টাউন। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হয় জারিন খানের স্মরণসভা। যেখানে যোগ দিয়েছিলেন বলিউডের তারকারা। প্রাক্তন শাশুড়ির স্মরণসভায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন ঋত্বিক।
প্রাক্তন শাশুড়ির স্মৃতির পাতায় ডুব দিলেন ঋত্বিক। পরনে সাদা জ্যাকেট , সাদা টি শার্ট , মাথায় সাদা টুপি , এমন অবতারে জারিনকে স্মরণ করলেন কবির। জারিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। ঋত্বিক বলেন, "জারিন খান কোনো সাধারণ সদস্যা ছিলেন না। উনি ছিলেন পরিবারের হৃদয়।" ঋত্বিক সহ অন্যান্য সকলের মুখে মায়ের কথা শুনে ভীষণই কান্নাকাটি করেন সুজান খান।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই স্মরণসভারই একটি ভিডিও। যা ভাগ করে নিয়েছেন জারিনকন্যা ফারাহ। ভিডিও পোষ্ট করে ফারাহ লিখেছেন, "সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আমার কাছে তিনি শুধু আমার মা। আমার পৃথিবী। তাঁর কাছে সকলের গুরুত্ব সমান ছিল।" উল্লেখ্য , প্রয়াত অভিনেত্রীর স্মরণসভায় যোগ দিয়েছিলেন সইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন সহ প্রমুখ।
উল্লেখ্য , দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী জারিন খান। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন সুজান। প্রাক্তন স্ত্রীর জীবনের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন ঋত্বিক। পাশে ছিলেন তার প্রেমিকা সাবাও। প্রাক্তন স্ত্রীর দুঃসময়ে পাশে দাঁড়ানোয় প্রশংসা কুড়িয়েছেন তিনি।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের