নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরিবারের অবস্থা ভীষণই শোচনীয়। ঘরে নুন আনতে পান্তা ফুরায়। বাবা হকারি করে কোনমতে সংসার চালান। সেই বাবার স্বপ্নপূরণের পথে লেগে পড়েছেন পুরাতন মালদার অঙ্কুশ। কলকাতায় আয়োজিত ৬৯তম স্টেট লেভেল স্কুল গেমসে তাইকোন্ড প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেলেন তিনি। আগামী অক্টোবরে অরুণাচল প্রদেশের ইটানগরে আয়োজিত হতে চলা স্কুল ভিত্তিক ন্যাশনাল গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তরুণ।
বাবা অভিজিৎ রায় পেশায় বিস্কুটের হকার৷ প্রতিদিন সকালে স্থানীয় একটি বেকারি থেকে বিস্কুট নিয়ে ফেরি করতে বেরিয়ে যান তিনি ৷ অঙ্কুশের মা পদ্মা রায় শুধুই সংসার সামলান৷ অভাবের সংসারেও হলেও অভিজিৎ ও পদ্মা ছোট থেকে ছেলেকে তাইকোন্ড প্রশিক্ষণের ব্যবস্থা করেন। অভাবের আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। প্রাথমিকভাবে সেই পরিশ্রমের ফল পেয়েছেন তারা। তবে ন্যাশনাল গেমসে যাওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছেন অঙ্কুশ। যাতায়াতের টাকা পাবেন কিভাবে? তবে কিছুটা ভিক্ষুক হয়েই ছেলের ভবিষ্যত চিন্তা করে সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তারা।
সাফল্যের পর অঙ্কুশ বলেছেন, "কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত পশ্চিমবঙ্গ স্কুল গেমসে আমি স্বর্ণপদক জিতেছি।একইসঙ্গে আমি ন্যাশনাল স্কুল গেমসেও অংশগ্রহণের সুযোগ পেয়েছি ৷স্বর্ণপদক পেয়ে ভীষণ ভালো লাগছে ৷ সাফল্যের পিছনে আমি কৃষ্ণ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷ তাঁর জন্যই এই পদক পেয়েছি ৷ তিনি যেভাবে আমাকে দিন-রাত এক করে আমায় প্রশিক্ষণ দিয়েছেন তা সত্যিই আজ কাজে লেগেছে৷।এছাড়াও বাবা-মার সহযোগিতা না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছোতে পারতাম না ৷ তাই তাঁদের সকলের উদ্যেশ্যে প্রণাম জানাই।"
অঙ্কুশের মা পদ্মা রায় বলেছেন , "আমার ছেলে কলকাতায় খেলতে গিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক নিয়ে ফিরেছে ৷ ওর এই সাফল্যের জন্য মারাত্মক খুশি ৷ তবে আমরা আর্থিকভাবে ভীষণ দুর্বল ৷ কেউ সাহায্য করলে ছেলেটা আরও ভালোভাবে এগোতে পারবে৷ ওর এই সাফল্যের পিছনে কৃষ্ণ স্যারের অবদান সবচেয়ে বেশি ৷ তার প্রশিক্ষণে না থাকলে ছেলে হয়তো এই জায়গায় যেতে পারত না৷ তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ ৷ তিনি আমার ছেলেকে অনেক আশীর্বাদ করুন যেন ও ভবিষ্যতেও আরও অনেক সাফল্য পায় ৷"
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো
কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ
একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...