নিজস্ব প্রতিনিধি, দিল্লি - প্রেক্ষাগৃহে মহিলা দর্শককে উত্যক্ত করছিল কয়েকজন পুরুষ। তা মঞ্চ থেকে নজরে আসে ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’খ্যাত গায়িকা জেসমিন স্যন্ডালস। সঙ্গে সঙ্গে গান থামিয়ে গর্জন করলেন তিনি। এরপরই নেটিজেনদের থেকে প্রশংসা পেয়েছেন জেসমিন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল ভিডিও।
ঘটনাটি ঘটেছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে জেসমিনের লাইভ কনসার্টে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গান থামিয়ে নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে জেসমিনকে বলতে শোনা যায়, “দয়া করে দর্শকাসনে থাকা ওই দুই ব্যক্তিকে বাইরে বার করে দিন। সমানে একজন মহিলাকে ওরা উত্যক্ত করে যাচ্ছে। যতক্ষণ না ওদের দু’জনকে বার করা হচ্ছে আমি গান শুরু করব না।“
সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “একজন মহিলা হয়ে অন্য একজন মহিলার পাশে দাঁড়ালেন। আপনাকে স্যালুট।“ আবার কেউ লিখেছেন, “যিনি রানি হন তিনি তাঁর রাজ্যপাট সাবধানে রাখেন।“ উল্লেখ্য, ‘কিক’ ছবিতে ‘ইললিগাল উইপন’, ‘সিপ সিপ’, ‘গুলাবি ক্যুইন’-এর মতো ছবিতে গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন জেসমিন স্যন্ডালস।
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের