নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রদেশ কংগ্রেসের সদর অফিসে হামলা চালানোর ঘটনায় এবার নয়া মোড়। প্রায় ৫ দিন পর অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত রাকেশ সিং। বর্তমানে পুলিশি হেফাজতে বিজেপি নেতা। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫।
সূত্রের খবর , কংগ্রেসের মূল পার্টি অফিস বিধান ভবনে হামলা চালানোর ঘটনায় এবার পুলিশের জালে মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে লালবাজার থানার পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে থাকলেও বুধবারই তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে। তার আগে সকাল থেকেই শিয়ালদহ আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে।
পুলিশের অনুমান, রাকেশ সিংকে আদালতে পেশ করার সময় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখাতে পারে। তাই আগে থেকেই কড়া নিরাপত্তা বজায় রাখা হচ্ছে পলাশের পক্ষ থেকে। কংগ্রেসের সদর দফতরে হামলা চালানোর ঘটনায় এর আগে রাকেশ ঘনিষ্ঠ ৩ জন ও রাকেশ সিংয়ের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। আর ঘটনার প্রায় ৫ দিন পরে পুলিশের হেফাজতে মূল অভিযুক্ত।
উল্লেখ্য , বিহারে কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করে বিজেপি - কংগ্রেস সংঘাতে উত্তপ্ত হয়ে উঠে বঙ্গ রাজনীতি। শুধু প্রধানমন্ত্রী নয় তার মাকে নিশানা করেও মন্তব্য করা হয় বলে অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে গত শুক্রবার কংগ্রেসের সদর দফতরে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকেরা। পোস্টার - ব্যানার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে রাহুল গান্ধীর পোস্টারে কালিমালিপ্তও করার ঘটনা ঘটে। আর এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয় কংগ্রেস।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের