নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের উত্তাপে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথম দফার ভোটের পরেই তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীকে তলব করল ইডি। সুজিত বসু ও রথীন ঘোষকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরার নির্দেশ ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
আগামী ২৪ এপ্রিল সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও একাধিকবার তলব করা হলেও নির্বাচনী প্রচারের ব্যস্ততার কারণে তারা হাজিরা দিতে পারেননি। বিধাননগরের প্রার্থী সুজিত বসুর ক্ষেত্রে জানা যায়, তার পরিবর্তে ছেলে সমুদ্র বসু প্রয়োজনীয় নথি জমা দেন তদন্তকারীদের কাছে। অন্যদিকে মধ্যমগ্রামের প্রার্থী রথীন ঘোষও একই কারণে হাজিরা এড়িয়ে গিয়েছেন বলে জানা যায়।
এই পরিস্থিতিতে ফের তলব ঘিরে শাসক শিবিরের অভিযোগ, ভোটের আবহে পরিকল্পিতভাবে প্রার্থীদের ‘বিরক্ত’ করতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থার দাবি, মামলার স্বার্থেই নিয়মমাফিক জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের