নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলি ক্যুইন ঈশা সাহা গুরুতর চোট পেয়েছেন। অভিনয় জগতে পদার্পণ করার পরই প্রশংসা কুড়িয়েছেন। কাজে ভীষণই পারদর্শী। তাই ছোট খাটো কোনো সমস্যার মাঝে কাজে ব্যাঘাত ঘটাতে নারাজ। যতক্ষণ পারেন কাজে মত্ত থাকেন। সম্প্রতি সোশ্যাল একটি পোস্ট করে বুঝিয়ে দিলেন গুরুতর চোট পেয়েছেন ইশা। তবু কাজ থামাচ্ছেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে ব্যাকগ্রাউন্ডে সাদা কালো রং। সঙ্গে ফোলা পায়ে ব্যান্ডেজ। সামনে রয়েছে জিমের একটি ডাম্বেল। দেখে বোঝাই যাচ্ছে বেশ চোট পেয়েছেন অভিনেত্রী। শরীরচর্চা করতে গিয়েই কোনো ভুলে আঘাত পেয়েছেন ইশা। তবুও ডাবিংয়ের কাজ করে চলেছেন তিনি।
অভিনেত্রী বলেছেন, "আমার বাঁ-পায়ে চোট লেগেছে। হেয়ারলাইন ফ্র্যাকচর হয়েছে। প্রায় ১০-১২ দিন আগের ঘটনা। কী ভাবে চোটটা লাগল বুঝতে পারিনি, তবে জিমে বা শরীরচর্চা করতে গিয়ে আঘাত লাগেনি। এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছি। ডাবিংও করলাম। বাড়িতে থাকতে একঘেয়ে লাগে। তাই যেটুকু পারছি কাজ করছি।" ছবি পোস্ট করতেই ইশার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রিয়জন সহ তার ভক্তরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের