নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহুচর্চিত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। ইডির মামলায় শুক্রবার তাকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ চার বছর পর জেলমুক্তির পথে তিনি।
বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শান্তিপ্রসাদের জামিন মঞ্জুর করেছে। তবে একাধিক কড়া শর্ত আরোপ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্তকারী আধিকারিকের অনুমতি ছাড়া বাসস্থানের ঠিকানা পরিবর্তন করা যাবে না। দেশ ছাড়ার অনুমতিও নেই। নিজের মোবাইল নম্বর তদন্তকারী সংস্থাকে জানাতে হবে।
২০২৪ সালে সিবিআইয়ের দায়ের করা মামলায় তিনি জামিন পেলেও, ইডির মামলা থাকায় তখন জেলমুক্তি হয়নি। অর্থপাচার সংক্রান্ত অভিযোগে ইডির মামলা বিচারাধীন ছিল হাই কোর্টে। এদিন সেই মামলাতেই জামিন মেলায় মুক্তির আর কোনও আইনি বাধা রইল না।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পরই গ্রেফতার হন শান্তিপ্রসাদ। অভিযোগ ওঠে, ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। সিবিআইয়ের চার্জশিটে একাধিকবার তার নাম উঠে আসে। একই মামলায় আগেই জেলমুক্তি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের