নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাশ্মীর ফাইলস, কেরালা ফেইলসের পর এবার জল্পনার শীর্ষে বেঙ্গল ফাইলস। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় বেঙ্গল ফাইলসের নাম এখন বাংলা তথা সমগ্র ভারতবর্ষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সঙ্গে ছড়িয়ে পড়েছে বঙ্গের স্বাধীনতা সংগ্রামী, গোপাল মুখার্জির নাম। গোপাল মুখার্জী পাঁঠা নয় পাট্টা ভুল শুধরে একাধিক অভিযোগ করলেন শান্তনু মুখার্জী।
সূত্রের খবর, এদিন গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখার্জি বলেন, 'পাঁঠা নয় পাট্টা বিবেক অগ্নিহোত্রী কসাই বলে অপমান করেছেন আমার দাদুকে।' সঙ্গে তিনি এও বলেন, 'সিনেমাটি করার সময় উনি আমাদের বাড়ির লোকের কাছ থেকে কোনরকম তথ্য নেননি। বেঙ্গল ফাইলস সিনেমাটিতে গোপাল মুখার্জির চরিত্রটিকে নানানভাবে বিকৃত করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'গোপাল মুখার্জির পরিবার হিসেবে আমাদের অস্তিত্ব এখন সংকটের মুখে। আমাদের যেভাবে উহ্য করে সিনেমাটি বানানো হয়েছে আমরা তার তীব্রভাবে নিন্দা করি।' সিনেমাটির ট্রেলার বেড়ানোর পর থেকেই বিবেক অগ্নিহোত্রীর নামে এফআইআর করেন গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখার্জী। এর ফলে নানান মানুষের সমালোচনার মুখেও পড়েন তিনি। সমস্ত সমালোচনায় জল ঢেলে তিনি বলেছেন, 'যেসব নিন্দুকেরা বলছেন আমরা কোন কিছু পাওয়ার জন্য এসব করছি তারা শুধু একবার ভাবুক তাদের পরিবারের লোকেদের সঙ্গে যদি এরকম হত তাহলে তারা কি করত। সিনেমাটি তৈরি করার সময় আমাদের অনুমতি নেওয়া হয়নি শুধু তাই নয় সিনেমাটিতে নানান তথ্য বিকৃত করা হয়েছে।'
গত চার দিন আগে বিবেক অগ্নিহোত্রী সাংবাদিক সম্মেলন করে শান্তনু মুখার্জি ও তার পরিবারকে সরাসরি আক্রমণ করে বলেছিলেন শান্তনু মুখার্জির তৃণমূল করে তাই তিনি এই ধরনের অভিযোগ করছেন। উত্তরের এদিন শান্তনু মুখার্জি বলেন, 'নিজের পরিবারের পাশে থাকতে গিয়ে কিছু কথা বলেছি। তার জন্য যদি আমি তৃণমূল করি একথা শুনতে হয় তাহলে উনি বলুক উনি কোন রাজনৈতিক দল করেন। আমরা থালাতে ভাতই খাই অন্য কিছু খাইনা। অন্য কিছু চেটে খাওয়ার কোন ইচ্ছা আমাদের নেই।'
প্রসঙ্গত , কিছুদিন আগে বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় বেঙ্গল ফাইলস সিনেমাটির ট্রেলার বেরিয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছে বঙ্গ স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখার্জিকে। যিনি ১৯৪৬ সালের এক মর্মান্তিক ইতিহাসের সাক্ষীই শুধু নন সেই ঘটনাকে উপড়ে ফেলার জন্য এক বিরাট অবদান রেখেছিলেন বাংলার মাটিতে। সেই গোপাল মুখার্জিকে নিয়েই এখন জল্পনা বঙ্গ রাজনীতিতে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের