নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই তৎপর হচ্ছে রাজনৈতিক দলগুলি। সেই আবহেই রবিবার কালীঘাটে পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা। কালীঘাট মন্দিরে তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
রবিবার কড়া নিরাপত্তার মধ্যে কালীঘাট মন্দিরে পৌঁছন রেখা গুপ্তা। নিয়ম মেনে পুজো দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মন্দির চত্বর ত্যাগ করেন তিনি। নির্বাচন-পূর্ব সময়ে এই ধর্মীয় সফরকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকেই। যদিও বিজেপি সূত্রে জানা যায়, কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত এক মহিলা সম্মেলনে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী।
রেখা গুপ্তার পাশাপশি এদিন সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ দলের একাধিক নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচন সামনে রেখে জাতীয় স্তরের নেতৃত্বের ধারাবাহিক সফর নিছক সাংগঠনিক কর্মসূচি নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রস্তুতির অংশ। বিশেষ করে মহিলা ভোটব্যাঙ্ককে সামনে রেখে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের