নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাখির চোখ বিধানসভা নির্বাচন। ভোটের লড়াইয়ের রণকৌশল ঠিক করতে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক। উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিধানসভা ভোটকে সামনে রেখে এই রুদ্ধদ্বার বৈঠক বিজেপির প্রস্তুতির ইঙ্গিতই দিচ্ছে।
মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর কক্ষে দলের বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে কোন কোন ইস্যুকে সামনে রেখে ভোটে নামবে বিজেপি, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। রাজ্যে সংগঠন আরও মজবুত করা, শাসক দলের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং ভোটের ময়দানে কার্যকর কৌশল ঠিক করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যের জন্য কী কী রাজনৈতিক ও সাংগঠনিক সহায়তা প্রয়োজন, সে বিষয়েও বিধায়কদের মতামত জানতে চান বিপ্লব দেব। দলীয় স্তরে সমন্বয় আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে আত্মবিশ্বাসী সুরে বিপ্লব দেব বলেন, 'আমার কুণ্ডলীতে হার লেখা নেই।' তার এই মন্তব্যে ভোটের আগে বিজেপির লড়াকু মনোভাবকেই স্পষ্ট করে তুলছে। শাসক দলকে চ্যালেঞ্জ জানাতে রাজ্যে সংগঠন, ইস্যু ও কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন এই তিন স্তম্ভকে সামনে রেখেই বিজেপি এগোতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের