68ff23632bcb6_IMG-20251027-WA0016
অক্টোবর ২৭, ২০২৫ দুপুর ০১:১৭ IST

পাকা চুল দাঁড়িতেও দেখেছিলেন নতুন স্বপ্ন , অপূর্ণ ইচ্ছে নিয়েই তারাদের দেশে পাড়ি সতীশের

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দীর্ঘ চার দশক ধরে বলিউড কাঁপানোর পর হঠাৎই কিডনির সমস্যার জেরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সতীশ শাহ। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ইন্ডাস্ট্রি। তাঁর প্রয়াণের দু'দিনের মধ্যে উঠে এল অজানা সত্য। নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিলেন অভিনেতা। সেই স্বপ্ন নিয়ে তারাদের দেশে পাড়ি দিয়েছেন।

'সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে সতীশের পুত্রের চরিত্রে অভিনয় করেছেন রাজেশ কুমার। অভিনেতার প্রয়াণের পর তাঁর নতুন ইচ্ছের কথা প্রকাশ্যে আনলেন তিনি। পাকা চুল দাঁড়ি নিয়েই নাকি নতুন করে অভিনয় জগতে ফেরার স্বপ্ন দেখছিলেন। অভিনেতা রাজেশ কুমার জানিয়েছেন, কি়ডনি প্রতিস্থাপনের পরে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন সতীশ। ক্যামেরার সামনে ফিরে আসার পরিকল্পনা ছিল তাঁর। চুল দাড়ি পেকে গেলেও সেই নিয়েই অভিনয়ে ফেরার ইচ্ছে ছিল সতীশের। এমনই একটি ছবি ভাগ করে নিয়েছেন রাজেশ কুমার।

ছবিতে দেখা যাচ্ছে , আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন সতীশ। তাঁর পরনে কালো প্যান্ট ও হলুদ রঙের টিশার্ট। ধূসর চুল ও গোঁফ। এমন বেশেই অভিনয়ে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে সেসব শুধুই স্বপ্ন। সতীশকে বাবা সম্বোধন করে রাজেশ লেখেন, "বাবা, তুমি মিথ্যেবাদী। তুমি বলেছিলে ফিরে আসবে। কখনওই ভাবিনি, তুমি আমাদের পিছনে ফেলে এই ভাবে চলে যাবে। খুব মনে পড়ছে তোমায়। আমি ক্ষমাপ্রার্থী, আমি তোমার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেও পিছিয়েছিলাম। সব সময় তোমার মতো হাসার চেষ্টা করব।"

উল্লেখ্য , শনিবার কিডনির সমস্যার জেরে প্রয়াত হয়েছেন সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে এই সমস্যার সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। একাধী ছবিতে দর্শকদের নজর কেড়েছেন। তাই অনেকেই তাঁর মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন

নারীদের অসম্মান করে টাকা কামাচ্ছে, ‘টক্সিক’ নিয়ে ক্ষুব্ধ আন্নামালাই! প্রশ্ন সেন্সর বোর্ডকে
আগস্ট ২৮, ২০২৬

নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের

নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ, বন্যায় আটকে পড়ে দিলেন বড় বার্তা
আগস্ট ২৮, ২০২৬

পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ

আনন্দের মধ্যেই বিষাদ মর্মান্তিক পরিনতি ইউটিউবারের
আগস্ট ২৭, ২০২৬

সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার

হড়পা বানের তাণ্ডবে নেপালে আটকে বাংলাদেশি অভিনেত্রী, ছেলের কাছে ফিরতে চেয়ে করলেন প্রার্থনার আবেদন
আগস্ট ২৭, ২০২৬

নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা

ক্লিভেজ’ দেখিয়ে রাখির বিজ্ঞাপন! কৃতীর পোশাক ঘিরে বিতর্ক, শেষমেশ ভিডিও সরাল সংস্থা
আগস্ট ২৬, ২০২৬

রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ

শ্যামাপ্রসাদের 'শেষ অধ্যায়' এবার মঞ্চে, বাজপেয়ী হবেন সুকান্ত!
আগস্ট ২৬, ২০২৬

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর
আগস্ট ২৬, ২০২৬

বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির

রেস্তরাঁ ছেড়ে এবার ঘরের রান্নাঘরেও অভিযান? তুকারাম মুন্ডেকে ‘নিমন্ত্রণ’ কুণাল কোহলির!
আগস্ট ২৫, ২০২৬

রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির

২০ বছরের বয়সের ফারাক, তবু টলেনি প্রেম! শুভ্রাকে ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন অনুরাগ, কেন বদলে গেল সিদ্ধান্ত?
আগস্ট ২৫, ২০২৬

বয়স নয়, সম্পর্কের ভিত বিশ্বাস-সম্মানেই, বিয়ের চেয়ে একসঙ্গে থাকাকেই গুরুত্ব অনুরাগ-শুভ্রার 

জেন-জি নয়, আজ থেকে আমি জেন আলফা! হঠাৎ প্রজন্ম বদলের ঘোষণা কঙ্গনার
আগস্ট ২৪, ২০২৬

জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’

সোশ্যাল মিডিয়া জুড়ে ভর্তি জাহ্নবীর নীলছবি , কড়া পদক্ষেপ আদালতের
আগস্ট ২৩, ২০২৬

৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের

জিৎকে কটাক্ষ করতেই ফুঁসে উঠলেন দেব! ও আমার বড় দাদার মতো, ভক্তদের কড়া বার্তা
আগস্ট ২৩, ২০২৬


জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি

রাজনীতিতে নামার টোপ!দিদি আমাকে এমপি-এমএলএ করে দেবে বলেছিলেন, বিস্ফোরক ইন্দ্রাণী
আগস্ট ২২, ২০২৬

মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।

অঞ্জন যখন সংসারের দায়িত্ব নিতে পারেননি, তখন একাই সবটা আগলে রেখেছিলেন ছন্দা! ৪৭ বছরের দাম্পত্যের অজানা কথা ফাঁস
আগস্ট ২২, ২০২৬

সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন

চুলহীন ছবি ঘিরে তুমুল চর্চা , কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজন্যা
আগস্ট ২১, ২০২৬

মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের