নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দলীয় কর্মসূচির সময় বিজেপির মহিলা কর্মীদের ওপর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তদের আটক না করার অভিযোগে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এ বিষয়ে শাসক শিবিরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিধানসভার দাশপুর ৫৪ নম্বর বুথে বিজেপির মহিলা কর্মীরা গৃহসংযোগ কর্মসূচিতে অংশ নেন। বাড়ি বাড়ি প্রচারের সময় আচমকাই সেখানে উপস্থিত হয় তৃণমূলের একদল দুষ্কৃতী। অভিযোগ, তাঁরা ধাক্কাধাক্কি শুরু করে, কুরুচিকর মন্তব্য ছোড়ে, এমনকি প্রাণনাশের হুমকি দেয়। প্রতিবাদ জানাতে গেলে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
পরবর্তীতে উপস্থিত বিজেপির পুরুষ কর্মীদের উপরও অত্যাচারের অভিযোগ ওঠে। পাশাপাশি বিরোধী শিবিরের দাবি, এলাকার সাধারণ দলীয় সমর্থকদের বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের ভয় দেখানো হয়েছে। এই ঘটনার পেছনে সবর আলি, লাকি শেখ ও পাল্টু শেখের নেতৃত্বে রয়েছে বলে দাবি ওঠে। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

তবে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। অভিযোগ ওঠে, ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই মঙ্গলবার থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জী ও প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা, সহ অন্যান্য নেতা-কর্মী।
এ প্রসঙ্গে এক বিক্ষোভকারী বিজেপি কর্মীর বক্তব্য, 'অভিযোগ জানানোর পর পুলিশ শুধু ‘দেখছি, দেখবো’ বলেই দায় সারছে। কোন বাংলায় বসবাস করছি যেখানে অত্যাচারিতদের অভিযোগ নিতে গেলে বিধায়কের অনুমতি প্রয়োজন? আইসি স্যার এলে যদি গণতান্ত্রিক আশ্বাস দেন, তবেই আইনের উপর আস্থা রাখা সম্ভব'।
অভিযোগকারী এক মহিলা কর্মী জানান, 'প্রোটোকল মেনে প্রচার চালাচ্ছিলাম। তখন জানতে পারি, বহু বাড়ির মহিলাকে এমনভাবে আতঙ্কিত করা হয়েছে যে কথা বলতে সাহস পাচ্ছিলেন না। কেউ কেউ কাঁপছিলেন। জোর করতে তাঁরা জানাল, বিজেপিকে ভোট দিলে প্রাণে মেরে দেওয়া হবে। আমরা নিজেদের নম্বর দিয়ে এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, এই বিভাজনের রাজনীতি কেন?'।
অন্য এক স্থানীয় বিজেপি কর্মী বলেন, 'প্রায় ১০০-১৫০ জনের একটি গোষ্ঠী এলাকায় ঘুরে হুমকি দিচ্ছিল। পাশাপাশি প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছিল। প্রকাশ্যে হুঙ্কার শোনা গেছে - বিজেপিকে সমর্থন করলে বাঁচতে দেওয়া হবে না। ২০২১ সালের ভোটের পর আমার বাড়িতে হামলা হয়েছে, স্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে। মোদীজিকে বলতে চাই আপনি কিছু ব্যবস্থা নিন নাহলে আমাদের বাঁচতে দেবে না'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের