নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জমি জালিয়াতি মামলায় তদন্তের জাল আরও শক্ত করল পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবার জারি করা হল লুকআউট নোটিশ। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা। কিন্তু এখনও অধরা সুমিত। ফলে তাকে ধরতেই একের পর এক কড়া পদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
জমি জালিয়াতি মামলায় সুমিত রায়ের নাম সামনে আসার পর থেকেই তার খোঁজে তৎপর হয়ে উঠে জেলা পুলিশ। তদন্তের স্বার্থে বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ এবং পরবর্তীতে এসটিএফকেও সতর্ক করা হয়। একাধিক সম্ভাব্য ঠিকানায় তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। এই পরিস্থিতিতে তদন্তকারীরা আদালতের দ্বারস্থ হয়ে সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। মেদিনীপুর আদালত সেই আবেদন মঞ্জুর করে।
একইসঙ্গে, সুমিতের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। দেশের সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে, যাতে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আটক করা যায়। অন্যদিকে, গ্রেফতার এড়াতে আইনি লড়াই শুরু করেছেন সুমিত রায়। তার পক্ষের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বিষয়টি উত্থাপন করা হলে মামলা দায়েরের অনুমতি মেলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের