নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১২ ই সেপ্টেম্বর। আজ ছোট্ট ছেলে ইউভানের পাঁচ বছরের জন্মদিন। তাই সকাল থেকেই রাজ শুভশ্রী পরিবারে ব্যস্ততা। ঘটা করে পালিত হবে ইউভানের জন্মদিন। ছেলেকে বিশেষ উপহারও দেওয়ার কথা ভেবেছেন তারকা দম্পতি। ছেলের প্রিয় জিনিসের ওপর জোর দিয়েই বিশেষ দিনটি পালন করা হবে।
এই বছর ইউভানের জন্মদিনের থিম ‘সোনিক’। অ্যাভেঞ্জার ইউভানের ভীষণ প্রিয়। ছেলের সব পছন্দের জিনিস দিয়ে দিনটা সাজানোর চেষ্টা করছেন রাজ শুভ। সকালে উঠেই দেড় বছরের ছোট্ট বোনের থেকে ভালবাসা পেয়েছেন ইউভান। আজকের দিনেও স্কুল থেকে ছুটি পাননি ইউভান। অন্যদিকে ব্যস্ত রাজ চক্রবর্তী। শুটিংয়ের কাজে আবার ব্যারাকপুরে আসতে হবে তাকে। তবে রাতে ছেলের বন্ধুদের নিয়ে একটি বিশেষ পার্টি আয়োজন করেছেন তারকা দম্পতি।
বিশেষ দিনে বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে রাজ বলেছেন, "আগে শুধুই কাজ নিয়েই মেতে থাকতাম। ইউভান আসার পরে জীবনের মানে বদলে গেছে, সংসার কি জিনিস বুঝতে পেরেছি। রাজ যোগ করেছেন, "সকালবেলা সে স্কুলে গিয়েছে। ও স্কুলে যেতে খুব ভালবাসে। তাই জন্মদিনেও সে সকাল থেকে তৈরি স্কুলে যাওয়ার জন্য। বন্ধুদের জন্য বেশ কিছু উপহারও নিয়ে গিয়েছে।"
পরিচালকের চিন্তা ছেলে মোটে কিছু মুখে দিতে চায়না। রাজ বলেছেন, "ওর কাছে খাওয়া মানে সময় নষ্ট। আজ ঘুম থেকে উঠে সকাল থেকে বলছে, ‘আমার আজ জন্মদিন, আমার আজ জন্মদিন’। এটাই করে যাচ্ছে। মাখানা, কলা এই সব খায়। আর মাছভাজা খেতে ভালবাসে। এছাড়া কিছু মুখেই তুলতে চায়না।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের